ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষ রোপণে ব্যাপক সাড়া পড়েছে। পাঁচ দিনের বৃক্ষমেলায় নার্সারি মালিকরা ৩০ লাখ টাকার চারা বিক্রি করেছেন। ক্রেতা ও নার্সারি মালিকদের আগ্রহের ফলে কৃষি বিভাগ মেলার সময়সীমা তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করেছে।
