ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:৫৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে ৩২৫ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।

গ্রেফতারকৃতরা হচ্ছে—শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে আলহাজ ওরফে কাজল ও একই গ্রামের মো. ইয়াহিয়া মোল্লার ছেলে মো. ইমরান মোল্লা।

র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা তারাউজিয়াল গ্রামের কাঁঠাল বাগানে অভিযান চালায়। সেখান থেকে কাজল ও ইমরানকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে শ্রীপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।