খুলনা অফিস
খুলনা মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে নগরীর শহীদ হাদিস পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এসব চারা বিতরণ করেন। বিতরণকৃত গাছের মধ্যে ১০ প্রকারের ফলদ, বনজ ও ওষুধি গাছ রয়েছে।
মেয়র নগরীর প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি গাছ- একটি ফলদ, একটি বনজ এবং একটি ওষুধি গাছ লাগনোর অনুরোধ করেন। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামকে ধন্যবাদ জানান। মেয়র ১ সেপ্টেম্বর থেকে নগরীর ময়ূর নদসহ ২২ খাল উদ্ধারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পরিচ্ছন্ন খুলনা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
