জ্লাটানকে সোলসারের জবাব

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২১:০৫

কোচ ওলে গুনে সোলসার জানিয়েছেন জ্লাটান ইব্রাহিমোভিচ যদি ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার ব্যাপারে সত্যি আগ্রহী হন, তবে তিনি তার নম্বরে ফোন দিতে পারেন। কিন্তু সোলসার সুইডিশ এই স্ট্রাইকারের প্রত্যাবর্তনের আগ্রহে জল ঢেলে দিয়েছেন। তিনি বলেন, ‘আগামী মাসে সে যদি ৩৮ না হয়ে ২৮ হতো। এটা একটা বড়ো পার্থক্য। এখানে জ্লাটানের দারুণ সময় কেটেছিল। সে এখনো ভালো করছে, এটা দুর্ভাগ্যজনক যে সে তার ইনজুরিটা এখানেই পেয়েছিল।’ জানুয়ারিতে আসার সম্ভাবনা প্রসঙ্গে সোলসার বলেন, ‘আমি মনে করি না সেটা ঘটবে।’ যদিও রোমেলো লুকাকু ও অ্যালেক্সি সানচেজ চলে যাওয়াতে নরওয়েজিয় এই কোচকে এখন দলকে শক্তিশালী করতে আগামী গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।