শ্রীলঙ্কান নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজের চট্টগ্রাম ত্যাগ

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২১:১১

চার দিনের শুভেচ্ছা সফর শেষে শ্রীলঙ্কান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সায়ুরা’ ও ‘নন্দিমিত্র’ বৃহস্পতিবার সকালে চিটাগাং ড্রাই ডক জেটি ত্যাগ করেছে। যুদ্ধজাহাজ দুটি চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আব্দুস সামাদ জাহাজ দুটিকে বিদায় জানান। বাংলাদেশ সফরকালে জাহাজ দুটির অধিনায়কগণ কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এছাড়া, সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করেন।  —আইএসপিআর