ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বঙ্গবন্ধু সেতুপূর্ব মূল গাইড রক্ষা বাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সেতু থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণ-পূর্ব পাশে এই ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে সেতুসহ প্রায় ১০টি গ্রাম।
যমুনা নদীতে পানি কমতে শুরু করায় হঠাত্ করেই বঙ্গবন্ধু সেতুর মূল গাইড বাঁধে ভাঙন শুরু হয়?। ইতিমধ্যেই সেতুর গাইড বাঁধ এলাকার ১০০মিটার ধসে গেছে। এতে ৪২ মিটার গভীরতার সৃষ্টি হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া ভাঙনে হুমকির মুখে পড়েছে বঙ্গবন্ধু সেতু সেনানিবাসসহ বেশ কয়েকটি গ্রাম। তবে ভাঙন ঠেকাতে সেতু কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
ভাঙনের সত্যতা স্বীকার করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, ভাঙন ঠেকাতে সাইট অফিসে যারা কর্মরত আছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
