ইত্তেফাক রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের দুইটি গ্যালারিতে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী। গতকাল শুক্রবার বিকালে প্রদর্শনী উদ্বোধন করেন দেশবরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুর ওপর এই চিত্রকর্ম প্রদর্শনী ধারাবাহিক প্রয়াস। শতাধিক শিল্পকর্ম থেকে পাঁচটি পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছেন সৈয়দ ফিদা হোসেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব পুরস্কার পেয়েছেন ফাইজার হোসেন, শেখ রাসেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে প্রসূন হালদার ও সুমিতা হালদার শ্বেতা, শেখ কামাল পুরস্কার পেয়েছেন গৌরব নাগ ও শেখ জামাল পুরস্কার পেয়েছেন অরিজিত্ শর্মা। শিল্পী শাহাবুদ্দিন আহমেদ শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।
