খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিল্পী আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত শুক্রবার বিকালে তেরখাদা উপজেলার আঠালিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী শিল্পী আক্তার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।
আরো পড়ুন : কালাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১
শনিবার সকালে তাকে আইসিইউ সার্পোটে নেয়া হলে দুপুরে তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/ইউবি
