নির্বাচনী আমেজ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৬

 

g লেখা মুহসিন ইরম 

g আঁকা রবিউল ইসলাম সুমন

তমুক মার্কা দেখিয়া, ভোট দিবেন হাসিয়া।

কিন্তু ভাই, ভোট দেয়ার মুহূর্তে যদি আমার হাসি না আসে তখন কি তমুক মার্কা রেখে অন্য মার্কায় ভোট দিতে হবে?

পোস্টারে দেখলাম ‘বশির ভাইয়ের দুই নয়ন, জনগণের উন্নয়ন’। আসলেই কি তাই?

জনগণের উন্নয়ন বলতে আমি নিজের পরিবার, আত্মীয়-স্বজনের উন্নয়ন বোঝাইছি। ওরাও তো জনগণের মধ্যেই পড়ে।

এই পিচ্চি তুমি আবার কী নির্বাচন করবে? ঠাট্টা করো?

ঠাট্টা করব কেন? ক’দিন আগে ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে দাঁড়াইয়া বিপুল ভোটে নির্বাচিত হইলাম, আর এ তো সামান্য সংসদ নির্বাচন!

এই নির্বাচনে আপনার প্রতিবেশী জয়নাল মিয়ার জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী?

মোটেও আশাবাদী না। শপিংয়ে শাড়ি-গয়না নির্বাচনেই উনি কখনো জয়ী হতে পারলেন না, জয়ী হন তার স্ত্রী। আর এটা তো জাতীয় নির্বাচন!