মন ও নয়ন বাতিল বলিয়া লজ্জা দিবেন না

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৭

 

g লেখা এমদাদ হোসেন শরীফ

g আঁকা রবিউল ইসলাম সুমন

কী ব্যাপার সবাই মিলে আপনারা কোথায় যাচ্ছেন, নির্বাচনী চা-বিস্কুট তো ওইদিকে খাওয়াচ্ছে।

শুনলাম আক্কাস সাহেবের মনোনয়ন বাতিল হইছে, যাই একটু সান্ত্বনা দিয়ে আসি। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার।

ছেলেটা তোকে কত কত গিফট আর শপিং করে দিল, তবুও বাতিল করে দিলি?

একটা নিরামিষ ছেলে। ঝগড়াটা যে করব, অই মেয়ের দিকে তাকাইছ কেন? সেটাও নাই, তার মন ও নয়ন শুধু আমার দিকে। তাই বাতিল বলে দিছি।

‘ফান্দে পড়িয়া বগা কান্দে’ এর অর্থ কী?

যে সকল রাজনৈতিক নেতারা নমিনেশন পাওয়ার লোভে নিজের দল পাল্টাইয়া অন্য দলে যোগদান করেও মনোনয়ন বাতিলের মুখে পড়ল তাদের ফান্দে পড়িয়া বগা কান্দে বলে।

অই বেটা ভাড়া নে, ফেরত দিতাছস কেন?

মামা এইডা লোকাল বাস, নির্বাচনের মনোনয়ন না খেয়ালখুশি মতো বাতিল টাকা দিলেও মাইনা নিমু।