g অরুণ কুমার বিশ্বাস
নীতির রাজা রাজনীতি ভাই
এমন কথাই জানতাম
রাজার কাছে প্রজাসকল
ছেলের মতোই মানতাম।
রাজনীতিটা ব্যবসা এখন
পালটি খেলো পলিটিকস
দেশপ্রেম আর দেশাত্মবোধ
ধুঁকছে বেজায়, নো এথিকস।
নেতার কাছে ন্যায়ের শাসন
কথার কথা—মিনিংলেস
চামচেরা সব লাফায় ঝাঁপায়
দেশটা যেন ব্রিফকেস!
