বগুড়ার শেরপুরে ফলদ বৃক্ষমেলা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০২

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করেছে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার। রবিবার দুপুরে শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে মেলা উদ্বোধন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, উপজেলা কৃষি কর্মকর্তা সারমিন আকতার, খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ, মৈত্রীর নির্বাহী পরিচালক এটিএম আব্দুস সাত্তার, ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা আব্দুর রহীম, কৃষি অফিসের কর্মকর্তা মাসুদ আলম প্রমুখ। 

আরও পড়ুনস্কুল রক্ষার বরাদ্দ এলো পানিতে বিলীনের পর

শেষে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ১৪টি স্টলে বিভিন্ন ধরনের ফলদ গাছের চারা বিক্রয় ও প্রদর্শন করা হচ্ছে। মেলা চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

ইত্তেফাক/অনি