তথ্যপ্রযুক্তি ডেস্ক
বরিশাল নগরকে স্মার্ট সিটি করার লক্ষ্যে ই-জগত্ লি.-এর সঙ্গে বরিশাল সিটি করপোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং ই-জগত্ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াহেদ তমাল।
সমঝোতা অনুযায়ী বরিশাল সিটি করপোরেশন এলাকায় ডিজিটাল নাগরিক সেবা প্রদান, ডিজিটাল ম্যাপিং, ডিজিটাল নিরাপত্তা, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নিরাপদ শহরের জন্য ই-স্বাস্থ্য সেবা, স্মার্ট পরিবহন ব্যবস্থা, ডিজিটাল দুর্যোগ ব্যবস্থাপনাসহ যুগপত্ স্মার্ট সল্যুশন এবং অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে কৌশলগত কারিগরি সহায়তা দেবে ই-জগত্।
এছাড়া এ উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি বিজয়ের মাস ডিসেম্বরে বরিশালে অনুষ্ঠিত হবে দেশের প্রথম স্মার্ট সিটি এক্সপ্রো। সমঝোতা স্মারক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসন, এফবিসিসিআই-এর পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
