মো. সাইফুল ইসলাম খান
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশে প্রথম বারের মতো ডিপার্টমেন্ট অব এন্ট্রিপ্রিনিউরশিপ স্প্রিং সেমিস্টার-২০১৫ থেকে চালু হয়েছে। চার বছর মেয়াদি এ প্রোগ্রামটি ইউজিসি কর্তৃক অনুমোদন প্রাপ্ত। নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার লক্ষ্য নিয়ে, বেকার না থেকে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্য এবং প্রতিযোগিতামূলক পরিবেশে একজন তরুণ/তরুণী স্বীয়, মেধা-মনন ও শ্রম দিয়ে তার অস্তিত্বকে কেবল সুসংহত করবে না বরং সামাজিক ও রাষ্ট্রীয় কল্যাণে দৃঢ়তার সঙ্গে ও ন্যায়নিষ্ঠার সঙ্গে উদ্যোক্তা হিসেবে যাতে গড়ে উঠতে পারেন সে জন্যই এ প্রোগ্রামটি চালু করা হয়েছে।
এদেশের যুব সমাজের রয়েছে অমিত শক্তি। বাংলাদেশ একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়ন ঘটছে। এ সিলেবাসে তত্ত্ব এবং বাস্তবসম্মত ব্যবসায়-বাণিজ্য ও আর্থিক প্রতিষ্ঠানসহ সব ধরনের শিক্ষা-প্রশিক্ষণ ও বাস্তবতার মিশেল দেওয়া হয়েছে। বস্তুত উদ্যোক্তা হওয়ার জন্য যে সমস্ত বৈশিষ্ট্যের প্রয়োজন সেগুলোর স্বতঃস্ফূর্তভাবে স্ফুরণ ঘটানো, উদ্ভাবনী শক্তির বিকাশ, দীর্ঘমেয়াদে পরিবর্তনশীলতার সঙ্গে প্রতিযোগিতা করে স্বীয় অস্তিত্বকে টিকিয়ে রাখার পাশাপাশি সম্প্রসারণ করা এবং সামাজিক দায়বদ্ধতাকে পূরণ করার মাধ্যমে ব্যবসায়-বাণিজ্য ও উত্পাদন ব্যবস্থায় আধুনিকতা আনায়ন করা, লাগসই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং প্রায়োগিক কলাকৌশলের দিক নিদর্শন করে বাস্তবায়নের ব্যবস্থা করাই হচ্ছে এ প্রোগ্রামের মুখ্য ভূমিকা।
সবাই বিল গেটস নন। উদ্যোক্তা হওয়ার জন্য স্বল্পকালীন প্রশিক্ষণ তেমন কার্যকর নয়। বর্তমান প্রেক্ষাপটে পূর্ণাঙ্গ শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। বাংলাদেশে যেভাবে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে সে ক্ষেত্রে শিক্ষিত বেকার যেন সমাজের বোঝা না হয় সে জন্যই এ পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। কেননা শ্রমবাজারে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে তা দেশের বিকাশমান অর্থনৈতিক গতি প্রবাহকে ক্ষতিগ্রস্ত করবে। এ জন্যই নতুন উদ্যোক্তা শ্রেণি তৈরি করতে হবে।
প্রায় ৩০০/৪০০ বছর আগে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় অধিকাংশ ছাত্রছাত্রী অধ্যয়ন করত Theology তে। অথচ আজ থিওলজী পড়ে এমন ছাত্রছাত্রীর সংখ্যা খুবই নগণ্য। এদিকে ২০০ বছর আগে চিকিত্সা বিজ্ঞানে অধ্যয়নের কথা আনেকই ভাবতে পারত না; কিন্তু র্বতমানে চিকিত্সা বিজ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখায় Expert তৈরি হচ্ছে। এমনকি অর্থনীতি চর্চার ক্ষেত্রেও আলাদা আলাদা ফিল্ড রয়েছে যেমন সামষ্টিক অর্থনীতিবিদ, কৃষি অর্থনীতিবিদ, আর্থিক অর্থনীতিবিদ, নগর উন্নয়ন অর্থনীতিবিদ, বাণিজ্য অর্থনীতিবিদ, শিল্প অর্থনীতিবিদ, গ্রামীণ অর্থনীতিবিদ প্রভৃতি। আবার ১৫০ বছর আগে প্রকৌশলী পড়ার কথা বিবেচিত হতো উদ্ভাবনী শক্তি হিসাবে। ৬০ বছর আগে খুব কম লোকেই কম্পিউটার সায়েন্স পড়ার কথা ভাবত। আর এখন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ পড়ার পাশাপাশি হার্ডওয়্যার, নেটওয়্যার, সফটওয়্যার এমনকি মালটিমিডিয়ার ওপর চার বছর মেয়াদি প্রোগ্রাম চালু রয়েছে। আসলে Market Driven Force দ্বারা নিধারিত হয় শিক্ষার নতুন নতুন পাঠ্যক্রম এবং পুরানো পাঠ্যক্রমের পরিবর্তন, সংযোজন ও বিয়োজন।
এ পাঠ্যক্রম পরিচালনার জন্য দেশি-বিদেশি শিক্ষকদের একটি প্যানেল কাজ করেছে। পাশাপাশি দেশি-বিদেশি উদ্যোক্তরাও এ পাঠ্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন। দেশি উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খানসহ অনেকেই। এ পাঠ্যক্রমটি পরিচালনার জন্য ক্যাম্পাসে ইনকিউবেটর স্থাপন করা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ০১৭১৩৪৯৩০৫০-১। ইতিমধ্যে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটেল লিমিটেড, ড্যাফোডিল স্টার্ট আপ মার্কেট যেখানে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে সেটি স্থাপন করা হয়েছে হাতেকলমে শিক্ষার জন্য। আবার আইএমএসএমই ফাউন্ডেশন ইন বাংলাদেশের সদস্য-সদস্যা যারা ইতিমধ্যে প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সঙ্গে শিক্ষানবিশ উদ্যোক্তাদের সাহচর্য পাবেন যা তাদের ভবিষ্যত্ জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। বিদেশে শিক্ষাসফরের ব্যবস্থা পাঠ্যক্রমের আওতায় রয়েছে। এ ক্ষেত্রে সামাজিক পুঁজি ও নেটওয়ার্কিং-এর বিশেষ সুযোগ সঞ্চারিত হবে। ভর্তির যাবতীয় তথ্য পেতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা—এই ঠিকানায় যোগাযোগ করতে হবে।
