সুরকার হিসেবে নিয়মিত কাজ করবো কি-না তা নিয়ে আলাদা করে ভাবিনি। প্রতিনিয়ত সংগীতের সঙ্গে ওঠা-বসা। সংগীতই ধ্যান-জ্ঞান। সেজন্য হয়তো গান করতে গেলে নিজের মধ্যে আপনা-আপনি কিছু সুর চলে আসে। যখন কেউ বলে, এই সুর ভালো লাগছে, তখন সেটা রেখে দেওয়ার চেষ্টা করি। এভাবেই ‘ভুল করে ভালোবেসেছি’ একক অ্যালবামের নিজের সুর করা দুটি গান রেখেছিলাম। কিন্তু কখনো ভাবিনি আমার সুরে খ্যাতিমান ও তরুণশিল্পীর গাওয়া দেশের গান নিয়ে ‘জীবনের জয়গান’-এর মতো কোনো সিরিজ তৈরি হবে, যা হয়েছে হঠাত্ এবং কিছুটা নাটকীয়ভাবে। কিন্তু একথাও ঠিক যে, ‘জীবনের জয়গান’ সিরিজের পর সুরকার হিসেবে আরো কাজ করার প্রেরণা পেয়েছি। এজন্যই এবার মঞ্জুরুল আলম চৌধুরীর লেখা ‘মা’ ও ফারজানা রহমানের লেখা ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’ শিরোনামের একক গান দুটির সুর করেছি।
সুরকার হিসেবে কাজ করা প্রসঙ্গে
সংগীতশিল্পী ফাহমিদা নবী
