ফটো ক্যাপশন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৯

জার্মান এম্ব্যাসি ঢাকার ডেপুটি হেড অব মিশন বুরখাদ ডকুফ্রি, জার্মান ও ফ্রান্স দূতাবাসের মিনিস্টার কনস্যুলার, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সসহ কূটনীতিকরা শনিবার গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে যান। সে সময় তাদের স্বাগত জানান বেক্সিমকোর গ্রুপ ডিরেক্টর সৈয়দ নাভেদ হুসাইন

০০০

রাষ্ট্রায়াত্ত রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ সম্প্রতি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি পবিত্র ফাতেহা পাঠ এবং ১৫ আগস্টে নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় জিএম অশোক কুমার সিংহ রায়, সিবিএর জেনারেল সেক্রেটারি মো. মহিউদ্দিসহ নেতৃবৃন্দ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

০০

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বিপণন বিভাগ প্রধান অনিকেত সামাত সম্প্রতি ঢাকায় একটি গ্রাহকসুবিধা চুক্তি স্বাক্ষরের পর বিনিময় করেন। এশিয়ান পেইন্টস চুক্তির অধীনে ইবিএল হোম লোন গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করবে। ইবিএল লায়াবিলিটি এবং ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান সৈয়দ জুলকার নায়েন, এজেন্ট ব্যাংকিং প্রধান মো. বিন মাজিদ খান, স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রোপজিশন প্রধান মো. তানবির দাউদ এবং এশিয়ান পেইন্টসের বিপণন ব্যবস্থাপক মো. জোনাইত কবিরসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন

০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ২৭ আগস্ট গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোন-প্রধান মোহাম্মদ উল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক মুসুল্লী, ইউনিটি ফেব্রিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসাইন মৃধা, গাজীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের মুসুল্লী এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মো. শফিকুল ইসলাম। ব্যাংকের এজেন্ট ও মেসার্স বিপু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহ আলমসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।