নিয়োগ বিজ্ঞপ্তি:চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজ, ডাকঘর-চাপরাশিরহাট, উপজেলা-কবিরহাট, জেলা-নোয়াখালী এর জন্য সরকারী বিধি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি এবং সর্বশেষ এমপিও নীতিমালা/ ২০১৮ মোতাবেক সৃষ্টপদে ডিগ্রী (পাস) কোর্সের বিবিএস শাখার জন্য হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ের জন্য ০২ করে প্রভাষক আবশ্যক। আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। অধ্যক্ষ-০১৭১২-০০৮০৫১। সিকে-২১৮০
নিয়োগ বিজ্ঞপ্তি:সরকারি সর্বশেষ বিধিমোতাবেক কয়ড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, ডাকঘর-কয়ড়া বাজার, উপজেলা- উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জের জন্য স্কুল শাখায় শূন্য পদে একজন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর সোনালী ব্যাংক, উল্লাপাড়া শাখার অনুকূলে ১ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন আহ্বান করা হলো। -অধ্যক্ষ। সিকে-২১৮৪
