মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে রবিবার সকাল সাড়ে ৯টায় মহালছড়ি যুব রেড ক্রিসেন্ট শাখার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহালছড়ি বাজারের পানির ট্যাংকিসহ আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও মহালছড়ির নিচের বাজার এলাকায় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ চালায় যুব রেড ক্রিসেন্ট মহালছড়ি উপজেলা শাখা।
