অপরিকল্পিত বাস স্টপেজ অপসারণের দাবিতে স্মারকলিপি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

শহরের রাস্তায় যত্রতত্র গড়ে ওঠা অপরিকল্পিত যানবাহনের স্টপেজ অবিলম্বে অপসারণ এবং শিরোইল বাস টার্মিনাল এবং ঢাকা বাস টার্মিনাল নওদাপাড়ায় স্থানান্তরসহ সাত দফা দাবিতে রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক, রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হুমায়ুন কবীরকে পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে। রবিবার রাজশাহীর তরুণ সংগঠন ‘ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’ এ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি  শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশ।

সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) দ্বারা পর্যবেক্ষণ করতে হবে ও রাস্তার ধারে দৃশ্যমান স্থানে ট্রাফিক আইন সম্পকে পর্যাপ্ত নির্দেশিকা প্রদান এবং এ সম্পর্কে জনসাধারণকে অবগত করতে প্রচারণা করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ইয়্যাসের অর্থ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন রকি ও সাধারণ সদস্য রিনা খাতুন।