সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুর উপজেলার ১৪টি মৌজার ভূমি জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ভুক্তভোগীদের শুনানি গ্রহণ ও সরেজমিন পরিদর্শন করেছেন। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শুনানি গ্রহণ ও সরেজমিন পরিদর্শনের কার্যক্রম চলে। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহমুদের নেতৃত্বে ঐ কমিটি ভুক্তভোগীদের শুনানি গ্রহণ করেন। এ সময় জেলা ও উপজেলার বন বিভাগের কর্মকর্তা, জরিপ অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ভুক্তভোগী ভূমি মালিকরা উপস্থিত ছিলেন।
