বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় পৃথক অভিযানে ৪০ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইয়াবাসহ ইজদার রহমান ও রাব্বী নামে দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ও রবিবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, রবিবার উভয় ঘটনায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়েরের মাধ্যমে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
