রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেসে বিনা টিকিটে ভ্রমণের অপরাধে ৪৪জন যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম।
জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটগামী মধুমতি এক্সপ্রেসে ৪৪জন যাত্রীকে টিকিট না কেটে ভ্রমণের অপরাধে মোট ৪ হাজার ৫৭৭ টাকা জরিমানা করা হয়। এসময় পাংশা রেলওয়ের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান, সহকারী স্টেশন মাস্টার জীবন বৈরাগী, পাংশা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
