সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের হাতিগাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। জানা যায়, স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে।
