মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মোটরসাইকেল ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরবা ফাঁড়ি পুলিশ। আসামিদের রবিবার সকালে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়। আটককৃতরা হলেন—মহেশপুর বাজারপাড়ার মুসাদুল হকের ছেলে আব্দুল কাদের শান্ত ও পাতিবিলা গ্রামের মৃত হজ্জেল হকের ছেলে মাসুদুর রহমান। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিদের রবিবার ঝিনাইদহ আদালতে পাঠানো হয়।
