ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দলটির জেলা শাখার আয়োজনে রবিবার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্ট চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা হয়।
জেলা বিএনপির নব-গঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক এস এম মশিয়ুর রহমান।
