রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রাঙ্গুনিয়ার চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ ওসমান (৩৩) গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছে। রবিবার ভোররাতে উপজেলার জঙ্গল সরফভাটা চিরিঙ্গা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় প্রতিপক্ষের গুলিতে আহত হলে স্বজনেরা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া হাসপাতালে প্রেরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিত্সক ইমরান হোসেন বলেন, ভোর প্রায় ৫টার দিকে ওসমানকে হাসপাতালে আনা হয়। তার কোমড়ে বিভিন্নস্থানে ছয়টি গুলির চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সংবাদ পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। সে এখন হাসপাতালে পুলিশ পাহাড়ায় চিকিত্সাধীন রয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া সন্ত্রাসী ওসমানকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
