সেনবাগে ফলদ বৃক্ষমেলা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

‘পরিকল্পিত ফল চাষ, জোগাবে পুষ্টিসম্মত খাবার’—প্রতিপাদ্যে নোয়াখালীর সেনবাগ উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা গতকাল রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এ উপলক্ষ্যে গতকাল রবিবার সকালে সেনবাগ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি মোরশেদ আলম। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম সুলতানা, উপজেলা কৃষি অফিসার জুনাইদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।