সুষ্ঠু নির্বাচন দাবিতে আন্দোলন বেগবান করা হবে :ফখরুল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী রাজনীতি ও ভিন্নমতকে সরকার নিশ্চিহ্ন করতে চায়। সে জন্য সব ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভিন্নমতকে দমনে সরকার সচেষ্ট। তিনি বলেন, বিএনপির এখন একমাত্র লক্ষ্য নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি। দেশে গণতন্ত্র নেই। মানুষের মত প্রকাশ করার অধিকার নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দাবিতে বিএনপির চলমান আন্দোলন অব্যাহত থাকবে। আগামীতে আন্দোলন আরো বেগবান করা হবে। ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই আমাদের প্রত্যয়।

গতকাল রবিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।