‘দেবী’ পর ‘ফুড়ুত্’ জয়া

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২০:২৯

 

g বিনোদন রিপোর্ট

 

চিত্রনায়িকা তকমার পাশাপাশি প্রযোজক তকমাও জুড়েছে এখন জয়া আহসানের নামের আগে। শুধু তাই নয়, প্রথম ছবি দিয়েই সফল প্রযোজকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ছবি প্রযোজনা করতে যাচ্ছেন তিনি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’ থেকে ‘ফুড়ুত্’ প্রযোজনায় এলেন জয়া। ছবিটি প্রসঙ্গে এখনো বিস্তারিত কিছু জানা না গেলেও নতুন ছবির একটি পোস্টার পোস্ট করা হয়েছে ‘দেবী’ ছবির অফিশিয়াল পেজে। জয়া এ প্রসঙ্গে বলেন, ‘এ নিয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে। সবকিছু চূড়ান্ত করেই সবাইকে জানানো হবে। আর দেবীর অনুপ্রেরণা থেকে নতুন ছবি প্রযোজনা করা।’ চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘দেবী’। ছবিটির প্রচারণা দিয়ে যে উদাহরণ সৃষ্টি করা হয় তা দেশের বর্তমান চলচ্চিত্রের অবস্থায় এক অনন্য উদাহরণ। ছবিটি দেশে মুক্তির পাশাপাশি দেশের বাইরেও মুক্তি পেয়েছে এবং প্রশংসিত হয়েছে।