হায়দ্রাবাদে চলছে ৩ দিনব্যাপী ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল আয়না-২০১৮’।
সেখানে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর এই অনুষ্ঠানে অপু বিশ্বাসের হাতে ‘আয়না-২০১৮’ শীর্ষক সম্মাননা তুলে দেওয়া হয়। ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর একজন প্রধান আয়োজকের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন অপু বিশ্বাস।
