রঙ্গরস

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫

এক লোক তার পায়ের চেয়ে অর্ধেক মাপের জুতা পরে ঘোরে। আর সারা দিন কষ্টে ছটফট করে। এটা দেখে আরেক লোক জানতে চাইল আপনি কেন এত কষ্ট করছেন? উত্তরে সে জানাল, ‘দেখুন আমার স্ত্রী-সন্তান সবাই মারা গেছে এই কষ্ট আমি কিছুতেই ভুলতে পারি না, শুধু বাসায় গিয়ে জুতাটা খুললে একটু ভালো লাগে।’

 

এক লোকের বাড়িতে ডাকাত পড়ল। ডাকাতরা সবকিছু নিয়ে গেল তার। এমনকি তার গায়ের পোশাকটা পর্যন্ত নিয়ে গেল। এবং তার পরে তাকে নেংটা করে বেঁধে গোয়ালঘরে ফেলে রাখল। ঐ গোয়ালঘরে ছিল একটা গাভী আর তার বাছুর। লোকটি বাঁধা অবস্থায় চেঁচামেচি শুরু করল। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এল তাকে উদ্ধার করতে। তার বাঁধন খোলামাত্র সে উঠে কোথায় কাপড়চোপড় পরবে তা নয় সে একটা লাঠি নিয়ে বাছুরটাকে পেটাতে লাগল আর বলতে লাগল, ‘হারামজাদা কতবার বললাম আমি তোর মা না...’