ঢাকায় শুরু হচ্ছে জামদানি উত্সব

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ‘ঐতিহ্যের বিনির্মাণ’ শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উত্সব অনুষ্ঠিত হবে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। জামদানি বয়নশিল্প এদেশের ঐতিহ্যের মৌলিক, উত্কৃষ্ট ও অন্যতম অংশ। ‘ঐতিহ্যের বিনির্মাণ’ প্রদর্শনীটি বর্তমান প্রজন্মের বয়নশিল্পীদের অপরিসীম দক্ষতা, প্রজ্ঞা ও নৈপুণ্যের সাক্ষ্যই তুলে ধরবে। প্রদর্শনী উপলক্ষে চারজন শ্রেষ্ঠ বয়নশিল্পী ও তাদের সহকারীদের ‘শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার’ প্রদান করা হবে।

এই উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী এবং ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল এশিয়া প্যাসিফিক রিজিয়নের প্রেসিডেন্ট ড. গাদা হিজাউয়ি-কাদুমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কারুশিল্প পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম। 

প্রদর্শনীটি চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা। রবিবার সাপ্তাহিক ছুটি। আরো জানতে www.jamdanifestival.com