শরত্ এসেছে শহরে। ব্যস্ত জীবনের জানালাতেও দেখা মিলছে তার এক টুকরো সাদা মেঘের উপস্থিতিতে। শরতের আসল সৌন্দর্য হাওয়ায় ভেসে বেড়ানো মেঘের ভেলাতে।
আবহাওয়ায় বেশ খানিকটা বদল এসেছে এর মধ্যে। এই রোদ এই বৃষ্টি। খেয়ালি আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে বাজারে শরতের পোশাক নিয়ে হাজির হয়েছে দেশি ব্র্যান্ড মিথ। মিথের শরত্ সংগ্রহ নিয়ে ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ রহমান বলেন, ‘নীল আর সাদাই মূলত শরতের রং। তাই পোশাকে রয়েছে নীলের বিভিন্ন শেড। হালকা আকাশি থেকে শুরু করে নেভি ব্লু। এর সঙ্গে সাদা, মাখন, চাপা সাদার ব্যবহার করেছি আমরা। নীল আর সাদার বাইরে সবুজ, ছাই, গোলাপি, ল্যাভেন্ডার পেয়েছে প্রাধান্য। তাপমাত্রা বিবেচনায় আরামদায়ক ফেব্রিক ব্যবহার করা হয়েছে। কটন, টু টোন কটন, লিলেন, জ্যাকারড লিলেন পেয়েছে প্রাধান্য। দাওয়াত কিংবা অন্যান্য উপলক্ষকে মাথায় রেখে কিছু জর্জেট এবং সিল্কের পোশাক তৈরি করা হয়েছে। মোটিফে ফুল ও জ্যামিতিক নকশা রয়েছে। বাহুল্য বর্জনে করা হয়েছে শরতের পোশাকের নকশা।’
মিথের শরত্ সংগ্রহে মেয়ে, ছেলে ও বাচ্চাদের জন্যও পোশাক রয়েছে। মেয়েদের জন্য সালোয়ার, কামিজ, কুর্তি ও টপস। ছেলেদের জন্য রয়েছে টি-শার্ট, শার্ট ও পাঞ্জাবি। এর পাশাপাশি পাবেন ব্যাগ ও জুতা। বাচ্চাদের জন্য আরামদায়ক ফ্রক, টপ-বটম, টি শার্ট, স্কার্ট, সালোয়ার, কামিজ, পাঞ্জাবি ও শার্ট রয়েছে। মিথের সকল আউটলেটে নতুন এ সংগ্রহ রয়েছে।
