রঙ বাংলাদেশের ৩টি আউটলেটে ৭০% পর্যন্ত মূল্যছাড়
দেশের অন্যতম ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের ময়মনসিংহ (দুটি) ও শেরপুর আউটলেটে শুভেচ্ছা উপহারস্বরূপ ক্রেতাদের জন্য দিচ্ছে ৭০% পর্যন্ত বিশাল মূল্যছাড়। বাছাই করা নয়, সকল পণ্যে। অফারটি চলবে ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। রঙ বাংলাদেশের আউটলেটগুলোতে রয়েছে অনন্য ডিজাইনের পোশাক :শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি। আরো রয়েছে জুয়েলারি, ব্যাগ, বেডকাভার, ম্যাট, শোপিস, নানা ডিজাইনের মগসহ নানা ধরনের গৃহস্থালী ও উপহার সামগ্রী।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে রিজিওনাল ফুড এবং কালচারাল ফেস্টিভ্যাল
আগামী ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস’। আর এই দিনটিকে সামনে রেখে প্রথমবারের মতো ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে বাংলাদেশ রিজিওনাল ফুড এবং কালচারাল ফেস্টিভ্যালের। আগামী ৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। প্রতি সপ্তাহের তিন দিন করে থাকাবে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্বাদের আঞ্চলিক খাবারের সমারোহ। এই আয়োজনটি সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা রিজেন্সির হোটেল অ্যান্ড রিসোর্টের গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টে চলবে এবং সঙ্গে থাকবে লোকজ যন্ত্রসংগীতের আয়োজন। যোগাযোগ :০১৭১৩৩৩২৬৬১।
ত্রয়ী গ্রুমিংয়ে নাচের প্রশিক্ষণে ভর্তি চলছে
আসাদ খান প্রোডাকশন এবং ত্রয়ী গ্রুমিং ইনস্টিটিউটের যৌথ তত্ত্বাবধানে আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘বেসিক ডান্স কোর্স ফর বিগিনার্স’। কোর্সটি মূলত যারা নাচে পারদর্শী নয়, এমন প্রশিক্ষণার্থীদের কথা মাথায় রেখে শুরু করা হচ্ছে। মিডিয়া ব্যক্তিত্ব মডেল এবং কোরিওগ্রাফার আসাদ খানের পরিচালনায় প্রশিক্ষণার্থীরা এখানে ৩ মাসের কোর্সটিতে ভর্তি হতে পারবেন। ওয়েস্টার্ন ও ক্লাসিকাল নৃত্যের বেসিক ট্রেনিং এই বিগিনার্স কোর্সে দেওয়া হবে। ৩ মাসের এই কোর্স করার পরবর্তী পর্যায়ে প্রশিক্ষণার্থীরা দ্বিতীয় পর্যায়ের কোর্সে অংশ নিতে পারবেন এবং আসাদ খান প্রোডাকশনের সঙ্গে কাজ করতে পারবেন। যোগাযোগ :০১৭০০৭৪৪৭৬৪
