বিবিসি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অন্তঃসত্ত্বা এক নারীকে ছেলেধরা সন্দেহে বেধড়ক পিটিয়েছে স্থানীয় জনতা। হাসপাতালে চিকিত্সাধীন ২৫ বছর বয়সি ঐ নারীর অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
অন্তঃসত্ত্বা ঐ নারীকে গণপিটুনি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বেশ কিছু মানুষ তাকে ঘিরে রেখেছে। ছেলেধরা বলে দাবি করে সবাই মিলে ঐ নারীকে বেধড়ক পেটাচ্ছেন। ভারতের রাজধানী দিল্লিসহ দেশটির বেশ কিছু এলাকায় এ রকম গণপিটুনির ঘটনা প্রায়ই ঘটছে, যার সর্বশেষ উদাহরণ এই ঘটনা। চলতি মাসেই দিল্লির গাজিয়াবাদ জেলায় ছয়টি গণপিটুনির ঘটনা ঘটেছে। গত বছর ছেলেধরা সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছিল।
দিল্লির সঙ্গে লাগোয়া উত্তর প্রদেশে সবচেয়ে বেশি গণপিটুনির ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক সিং বিবিসিকে বলেন, ‘গত ২৯ আগস্ট পর্যন্ত গণপিটুনির ৪৬টি ঘটনা ঘটেছে।
