অদল-বদল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

অ্যাশেজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডে ওপেনার হিসেবে খেলতে নামবেন আগের তিন ম্যাচে চার নম্বরে ব্যাট করা জো ডেনলি। কারণ ফর্মহীনতায় ভুগছেন মারকুটে ওপেনার জেসন রয়। মিডল-অর্ডারে ডেনলির স্থানে ব্যাট হাতে দেখা যাবে রয়কে, এমনটাই জানালেন ডেনলি। তিনি বলেন, ‘আমি অধিনায়ক জো রুটের কাছ থেকে ফোন পেয়েছি। সে আমাকে বলেছে, টপ-অর্ডারে ব্যাটিং করতে এবং ভালো একটি শুরুর চেষ্টা করতে বলেছে। চতুর্থ টেস্টে ওপেনার হিসেবে আমি খেলব। অবশ্যই রয় খেলবে মিডল অর্ডারে। যা ইংল্যান্ডের জন্য দারুণ হবে। রয়সহ আমাদের দলটি বেশ শক্তিশালী এবং সে চারে খেলবে। আশা করি, নতুন বলে আমি ও ররি বার্নস ভালো একটা শুরু এনে দিতে পারব। অর্থাত্ সে তার নিজের মতো করে খেলতে পারবে। সে খুবই দুর্দান্ত এক খেলোয়াড়।’