একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য দল ৫টি আসন পেয়েছে বিএনপির কাছ থেকে। শনিবার বিকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের এ ঘোষণা দেয়া হয়।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এছাড়া দলটির হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল–৪ কে এম নুরুর রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
এ ছাড়াও দলটি ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম কল্যাণ পার্টিকে একটি আসন দেয়া হয়েছে। চট্টগ্রাম-৫ আসন থেকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম ধানের শীষে লড়বেন।
আরও পড়ুন: ২০১৯ সালের মধ্যে ফলিত পুষ্টি বিষয়ে ডিপ্লোমা চালু করবে বারটান
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।
ইত্তেফাক/এমআই
