মেলান্দহে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মেলান্দহে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে পৌরসভার উত্তর আদিপৈত বেপারিপাড়ার চারণভূমিতে পলিথিনে মোড়ানো নবজাতককে দেখে এলাকাবাসী।

ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, উদ্ধারকৃত ছেলে নবজাতকের লাশের পরিচয় পাওয়া যায়নি।