উলিপুরে কৃষকদের মধ্যে আমন চারা বিতরণ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বজরা ও বেগমগঞ্জ ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন চারা ও গাইঞ্জা ধান বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ।

সোমবার উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বজরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আমিন বাবলু, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জিতেন চন্দ্র বর্মনসহ উপকারভোগী কৃষকরা।

উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে মোট ৮৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এসব আমন চারা বীজ এবং উপজেলার নদীবেষ্টিত ইউনিয়নের ৫০ জন কৃষককে ছয় কেজি করে ৩০০ কেজি গাইঞ্জা ধান বীজ বিতরণ করা হবে।