কলাপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৩

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানা পুলিশ দেড় কেজি গাঁজাসহ রাকিবুল ইসলাম মাতুব্বর নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রবিবার রাতে কুয়াকাটার আবাসিক হোটেল আল হেরার সামনে থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।

মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, এঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার তাকে আদালতে হস্তান্তর করা হয়।