বদলগাছীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পারাপার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৩

দুর্ঘটনার আশঙ্কা

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করায় যে কোনো মুহূর্তেই দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বদলগাছী উপজেলা হয়ে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের বিষ্ণপুর নামক স্থানে পাকা সড়কের ওপর বেইলি ব্রিজের মাঝখানের পাটাতনের জয়েন্টের নাট বোল্টু খুলে ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে। অথচ এই জনগুরুত্বপূর্ণ ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন যাত্রীবাহী সিএনজি, মালবাহী বড়ো ট্রাক, ভ্যান, রিকশাসহ শত শত যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এছাড়া উপজেলার বড়ো গরুর হাটটিতেও যেতে হয় এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে। এ ব্যাপারে নওগাঁ জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুর হক বলেন, আমি জরুরিভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি।