পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় স্কুলছাত্রী স্মৃতি আক্তার রীমাকে (১৫) ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে।
রবিবার বিকালে কিশোরগঞ্জের জেলা স্মরণি মোড় এলাকা থেকে আসামি জাহিদকে গ্রেফতার করে পুলিশ। সে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম বলেন, রবিবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে জাহিদকে গ্রেফতার করা হয়। থানা হেফাজতে রেখে তাকে স্কুলছাত্রী রীমা ধর্ষণ ও হত্যার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
