সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৪

জেলা নারী উন্নয়ন সমন্বয় কমিটির সভা

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলা নারী উন্নয়ন সমন্বয় কমিটির সভা রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেত্রকোনার স্বাবলম্বী উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৪টি গ্রাম নারী সঞ্চয়ী দল গঠন ছাড়াও ৩৫০ জন নারী আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া জেলা মহিলাবিষয়ক অফিসের উদ্যোগে বাল্যবিবাহ রোধ, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মহিলাদের সঙ্গে উঠান বৈঠক করা হয়। জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আনিছুর ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপরিচালক মিজানুর রহমান, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সালমা আক্তার, নারী নেত্রী কোহিনূর বেগম, সাংবাদিক আলপনা বেগম এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল।

হবিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিতে বাধা দিয়েছে পুলিশ। রবিবার বিকেলে জেলা বিএনপি শায়েস্তানগর চিড়িয়াখানা সড়কে র্যালিটি বের করে।

এ সময় প্রধান সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পথসভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায়বিষয়ক সম্পাদক জি কে গউছ, মো. মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম প্রমুখ।

রেড ক্রিসেন্টের ত্রাণসামগ্রী বিতরণ

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে সোমবার বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন তরফদার, সেক্রেটারি মাসুম রেজা রহিম উপস্থিত ছিলেন।

ইসলামপুরে শিক্ষক সমাজের নির্বাচন সম্পন্ন

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে উত্সবমুখর পরিবেশে গত রবিবার বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেজেকেএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা হতে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সভাপতি ডি বালিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন ৩৪৬ ভোট, সাধারণ সম্পাদক পঁচাবহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোলায়মান কবীর ৩৩৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক দেলির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দিন আহাম্মেদ ৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন ফলাফল ঘোষণায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল হক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহীনুর আল আমীন প্রমুখ।  

নাটোরে আখ রোপণ অনুষ্ঠান

নাটোর প্রতিনিধি নাটোর চিনিকলের মিলগেট সাবজোন এর বড় চাষি ও কৃষি কর্মকর্তা কামাল উদ্দিন এর ২.০০ (বেড়ে) জমিতে গতকাল সোমবার আখ রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল। তিনি বলেন, চিনিশিল্পকে লাভজনক করতে শ্রমিক-কর্মচারীসহ সকলে নিরলসভাবে কাজ করতে হবে। নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি অধিক আখ উত্পাদনসহ আখের ফলন বৃদ্ধি করতে হবে। তবে আমরা চিনিশিল্পকে লাভজনক করতে প্রচেষ্টা চালাতে হবে। সোমবার নাটোর চিনিকলের মিলগেট সাবজোন এর বড় চাষি ও কৃষি কর্মকর্তা কামাল উদ্দিন এর ২.০০ (বেড়ে) জমিতে আখ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল এসব কথা বলেন। পরে তিনি কারখানা পরির্দশন করে কারখানাকে আগামী মৌসুমের জন্য উপযোগী করার জন্য শ্রমিক-কর্মচারীকে আহবান জানান। আখ রোপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম জিয়াউল ফারুক, জি এম (কৃষি) মোঃ রুস্তম আলী, জি এম (প্রশাসন) রাকিবুর রহমান খান, এ এম (সম্প্রসারণ) মো. কামাল উদ্দিন, মিলগেট সাবজোন প্রধান মঞ্জুর কাদির ও বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনেরসহ সভাপতি মোসলেম উদ্দিন। চলতি ২০১৯-২০২০ আখ রোপন মৌসুমে আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার একর জমি।

মদন উপজেলা কল্যাণ সমিতি গঠন

ময়মনসিংহ প্রতিনিধি প্রথমবারের মতো ময়মনসিংহস্থ মদন উপজেলা কল্যাণ সমিতি গঠিত হয়েছে।

সমপ্রতি গঠিত কমিটির কর্মকর্তরা হলেন—সভাপতি শিল্পপতি দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী, সহ-সভাপতি সমাজসেবী মো. অহিদুজ্জামান, সহ-সভাপতি সমাজসেবী মো. মাঈনুল ইসলাম, সহ-সভাপতি (অব) গ্রামীণ ব্যাংকার অধীতি ভূষন বৈশ্য, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জি এম নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কমিশনার মো. কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পুলিশ পরিদর্শক মো. মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আকিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. বজলুর রহমান (বিএসসি), সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্যবসায়ী মো. মেহেদী হাসান খান, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোখলেছুজ্জামান তালুকদার, দপ্তর সম্পাদক সাংবাদিক মো. ইউসুফ আলী তালুকদার, সহদপ্তর সম্পাদক মো. আতাবুর রহমান চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক ডা. সানজিদা সুলাতানা, সহমহিলাবিষয়ক সম্পাদক নয়ন মনি, আইন ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যবসায়ী মো. এজাজুর রহমান, শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. শফিকুর, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মুকতাদির আহমদ চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক মো. শামসুল হক হিরণ, নিরীক্ষা সমজিত বৈষ্য চৌধুরী এবং সদস্যরা হলেন— ওয়াহিদুজ্জামান, অভীক বৈশ্য দিপু, মো. আব্দুল জব্বার, সাংবাদিক মো. আল মাহাবুব (আল আমীন), উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফায়েল আহম্মদ, চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, চেয়ারম্যান মো. বদরুজ্জামান শেখ, চেয়ারম্যান মো. আতিকুর রহমান, মো. রাফিউল আলম চৌধুরী, সমাজসেবী মো. সাইদুর রহমান, শহিদুজ্জামান চৌধুরী, মো. ফারুক হোসাইন তালুকদার, মো. রেন্টু মিয়া, মো. সাজেদুল হক ও মো. সেলিম মিয়া।

 

 

০