ফটো ক্যাপশন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

ওয়ান ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড এবং সার্কেল ফিনটেক লিমিটেডের মধ্যে সম্প্রতি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন ওয়ান ব্যাংকের ইভিপি এবং হেড অব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং গাজী ইয়ার মোহাম্মদ, সার্কেল ফিনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ান-উল-করিম আনসারী এবং যমুনা ব্যাংক লিমিটেডের ভিপি এবং হেড অব কার্ড এবং অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল, আদনান মাহমুদ আশরাফ-উজ্-জামান

০০০

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএবি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্র্যাক ব্যাংক লিমিটেডের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান নাজমুর রহিম এবং আইসিএমএবির প্রেসিডেন্ট এম আবুল কালাম মজুমদার সম্প্রতি চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন ও আইসিএমএবির কর্মকর্তারা

০০০

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিআরবি ব্রাগ এক্সট্রা হাই ভোল্টেজ কেব্লস-এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। এ সময় বিআরবি কেব্লস ইনডাসস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মজিবর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন

০০০

সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেইনি জুনিয়র অফিসারদের নিয়ে ৪৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আতাউর রহমান এবং অনুষদ সদস্য মোহাম্মদ লুত্ফুল হক ও আবুল কালাম মজিবুর রহমান