শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি)-এর ২০১৮ ও ২০১৯ মেয়াদের পরিচালনা পর্ষদের ৯ম সভা সম্প্রতি মতিঝিলস্থ কাউন্সিলের সম্মেলনকক্ষে চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশের ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান সমস্যাসমূহ ও এর প্রতিকারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে অত্র কাউন্সিল কর্তৃক ধানমন্ডিতে ক্রয়কৃত নিজস্ব জায়গায় অফিস স্থানান্তরের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া এসসিবির হিসাব বিবরণীও অনুমোদন করা হয়। কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, আরিফুল আহ্সান এবং পরিচালকবৃন্দ আরজু রহমান ভূঁইয়া, আফসার উদ্দিন আহমেদ, এ কে এম আমিনুল মান্নান (খোকন), নুরুচ্ছাফা বাবু ও জিয়াউল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
