বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার চীন সফরে যাচ্ছে। চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দলের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরুর নেতৃত্বে এই প্রতিনিধি দল চীনের উন্নয়ন কর্মসূচি পরিদর্শনসহ বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করবে। গতকাল সোমবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবদুল মতিন খসরু।
