সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ ২১ মামলার আসামি নিহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৪

সীমান্তবর্তী গোয়াইনঘাটে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফজর আলী (৩২) নামে এক জন নিহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার মিত্রিমহল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, ফজর আলী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে।

র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মনিরুজ্জামান জানান, রবিবার রাতে ফজর আলীকে নিজগ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে রাত ৩টার দিকে গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকার এমডিসি ব্রিকস ফিল্ডে মাদক উদ্ধারে যায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। র্যাবও আত্মরক্ষাতে পালটা গুলি চালায়।