রংপুর-৩ উপনির্বাচন

আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র বিক্রি শুরু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৪

আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য রংপুর-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।  প্রথম দিন মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেন তিন জন। এরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোরুল ইসলাম। উল্লেখ্য, ১৪ জুলাই জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।