শিলক এলাকায় কর্ণফুলি নদীতে জেগে উঠা চর

সিলেট ওসমানী হাসপাতালে সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪১

সিলেট অফিস

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ১০ ডিসেম্বর থেকে বিশেষ সেবা সপ্তাহ পালন করবে ওসমানী হাসপাতাল। শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

এর মধ্যে রয়েছে ১০ বেডের পূর্ণাঙ্গ আইসিইউ বিভাগ চালু, নতুন ক্যাজুয়ালিটি বিভাগ চালু, আউটডোর সেবা সমপ্রসারণের লক্ষ্যে নতুন ১০ তলা ভবন নির্মাণ, হাসপাতালে নতুন একটি ওয়ার্ড চালু, অত্যাধুনিক কোবাল্ট-৬০ মেশিন স্থাপন, এইচআইভি ও এইডস রোগের চিকিত্সায় বিশেষ ব্যবস্থা, শিশু ও নবজাতকের চিকিত্সাসেবায় নতুন এনআইসিইউ বিভাগ চালু, অটিজম সেল চালু, বিরল রোগ প্রজেরিয়ার চিকিত্সার ব্যবস্থা গ্রহণ। এসব তথ্য সম্বলিত একটি ক্রোড়পত্রেরও মোড়ক উন্মোচন করা হয় মতবিনিময় সভায়। হাসপাতালের পরিচালক জানান, নতুন এসব সেবা সমপর্কে এখনো অবগত নন সাধারণ মানুষ। তাই এই সেবাগুলোর তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাসপাতালের উপপরিচালক ডা. দেবপদ রায়, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রভাত রঞ্জন প্রমুখ।