সাভারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ঘর পুড়ে ছাই

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৩

সাভারে একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের পাঁচবনগাঁও গ্রামের মো. তজিম উদ্দিন মীরের টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরে থাকা ফ্রিজ, টিভি, স্বর্ণালংকার, কাগজপত্র ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র আগুনে পড়ে ছাই হয়ে গেছে।

বাড়ির মালিক তমিজ উদ্দিন জানান, বিকালে হঠাত্ ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাটি পল্লী বিদ্যুত্ অফিসে জানানোর পর বিদ্যুতের মেইন লাইনের সংযোগ বন্ধ করা হলে আগুন নিয়ন্ত্রণে আসে; কিন্তু ততক্ষণে আগুনে পুরো ঘর ও ঘরের ভেতরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।